
চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ল চারটি জেনারেল কামরা, প্রাণে বাঁচলেন দেড় হাজারের বেশি যাত্রী

পাঞ্জাবে চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শুক্রবার দুপুরে পাতিয়ালা জেলার রাজপুরা ও সরাই বাঞ্জারা স্টেশনের কাছে অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরায় আগুন লাগে। কামরাগুলি ছিল জেনারেল কোচ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একটি কামরায় আগুন ধরে, পরে তা দ্রুত পাশের কামরাগুলিতে ছড়িয়ে পড়ে। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন চোখে পড়তেই লোকো পাইলট ও গার্ড জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। আতঙ্কিত যাত্রীরা প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও রেল আধিকারিকরা।
রেল সূত্রের খবর, আগুন যাতে অন্য কামরায় না ছড়ায়, সেজন্য ক্ষতিগ্রস্ত কামরাগুলি ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। ট্রেনে ছিলেন দেড় হাজারেরও বেশি যাত্রী, যাঁরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। উত্তর রেলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কারও হতাহতের খবর নেই।
যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করেছে রেল। আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর

বিয়ের দাবিতে সোনাচূড়ায় টাওয়ারে ওঠা যুবককে নামাল দমকল ও পুলিশ
নন্দীগ্রাম থানার পুলিশ ও দমকলের যৌথ চেষ্টায় নিরাপদে নামিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হল শোভন মণ্ডলকে
নন্দীগ্রাম · 08 Nov 2026, 08:27 PM
গোকুলনগর কর পল্লীর শহীদ বেদীর সংস্কার সম্পূর্ণ, কথা রাখলেন বিজেপি নেতা
১০ নভেম্বরের আগেই কাজ শেষ, তৃণমূলকে কটাক্ষ বিজেপির
নন্দীগ্রাম · 06 Nov 2026, 07:00 AMআমাদের ফেসবুক পেজ ও নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে কল করুন: 6296106230
নন্দীগ্রাম · 05 Nov 2026, 04:37 AM
বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দুকে কটুক্তির অভিযোগ, নন্দীগ্রামে গ্রেপ্তার তৃণমূল নেতা ফিরোজ মল্লিক
হলদিয়া আদালতে পেশ, ২০২১-এর ভোট-পরবর্তী হিংসা ও ধর্মীয় মন্তব্যের অভিযোগ তুললেন বিজেপি নেতা ধনঞ্জয় ঘড়া
নন্দীগ্রাম · 04 Nov 2026, 06:01 PM