বিজ্ঞাপন

বিয়ের দাবিতে সোনাচূড়ায় টাওয়ারে ওঠা যুবককে নামাল দমকল ও পুলিশ

ভালোবাসার মেয়েকে বিয়ের দাবিতে নন্দীগ্রামের সোনাচূড়া বাজারে মোবাইল টাওয়ারে ওঠা যুবককে অবশেষে নিরাপদে নামানো সম্ভব হয়েছে। দমকল ও নন্দীগ্রাম থানার পুলিশের যৌথ চেষ্টায় তাঁকে নামিয়ে আনা হয়। পরে পুলিশই তাঁকে বাড়িতে পৌঁছে দেয়।
সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দিলীপ মণ্ডলের ছেলে শোভন মণ্ডল আজ সকালে সোনাচূড়া বাজারের একটি মোবাইল টাওয়ারে উঠে বসেছিলেন। বাজারের লোকজন তাঁকে টাওয়ারের ওপরে বসে থাকতে দেখে খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, তিনি একটি মেয়েকে ভালোবাসেন এবং সেই মেয়েকে বিয়ে করার দাবিতেই টাওয়ারে উঠেছিলেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও নন্দীগ্রাম থানার পুলিশ। দীর্ঘ চেষ্টার পর যুবককে টাওয়ার থেকে নামিয়ে আনা হয়। এরপর তাঁকে তাঁর বাড়িতে পৌঁছে দেয় পুলিশ।
যুবক নিরাপদে নামায় স্বস্তি ফিরেছে এলাকায়।
সম্পর্কিত খবর

চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ল চারটি জেনারেল কামরা, প্রাণে বাঁচলেন দেড় হাজারের বেশি যাত্রী
পাঞ্জাবের পাতিয়ালায় অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনে বিপত্তি, হতাহতের খবর নেই
নন্দীগ্রাম · 06 Nov 2026, 10:49 PM
গোকুলনগর কর পল্লীর শহীদ বেদীর সংস্কার সম্পূর্ণ, কথা রাখলেন বিজেপি নেতা
১০ নভেম্বরের আগেই কাজ শেষ, তৃণমূলকে কটাক্ষ বিজেপির
নন্দীগ্রাম · 06 Nov 2026, 07:00 AMআমাদের ফেসবুক পেজ ও নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে কল করুন: 6296106230
নন্দীগ্রাম · 05 Nov 2026, 04:37 AM
বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দুকে কটুক্তির অভিযোগ, নন্দীগ্রামে গ্রেপ্তার তৃণমূল নেতা ফিরোজ মল্লিক
হলদিয়া আদালতে পেশ, ২০২১-এর ভোট-পরবর্তী হিংসা ও ধর্মীয় মন্তব্যের অভিযোগ তুললেন বিজেপি নেতা ধনঞ্জয় ঘড়া
নন্দীগ্রাম · 04 Nov 2026, 06:01 PM